এস ডি রুবেলের 'অচেনা শহর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস ডি রুবেল
এস ডি রুবেল

অনেক দিন ধরেই এস ডি রুবেলের নতুন কোনো গান নেই। আড়াই বছর আগে তাঁর ৩৬তম একক অ্যালবাম ‘বৃষ্টি ছোঁব বলে’ প্রকাশিত হয়েছিল। ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবারের ঈদে তাঁর নতুন পাঁচটি গান প্রকাশিত হতে যাচ্ছে। আপাতত জিপি মিউজিক থেকে গানগুলো শোনা যাবে।

রুবেল বলেন, ‘শ্রোতারা আমাকে যে ধরনের গানে বরাবর পেয়েছে, এবারের গানগুলোও তেমন। তবে কিছুটা নতুনত্ব অবশ্যই আছে। গান করার সময় সমসাময়িক শ্রোতাদের পছন্দের ব্যাপারও মাথায় রাখা হয়েছে।’


পবিত্র ঈদুল ফিতরের পরই এই পাঁচটি গান সিডি আকারে প্রকাশিত হবে। বোনাস হিসেবে সঙ্গে থাকবে তিনটি গানের ভিডিও। রুবেল বলেন, ‘গানের বাজারের চিত্র এখন অনেক পরিবর্তিত হয়েছে। আগে যেমন গান শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু মানুষ দেখছেও। তাই সিডির পাশাপাশি তিনটি গানের ভিডিও প্রকাশ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। নতুন গানগুলো শ্রোতাদের মনে কিছুটা হলেও আনন্দ দেবে।’