ওবামার প্রেম স্ট্রিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটার সামনে দাঁড়াতে সবারই বুঝি একটু ভয় ভয় করে। কিন্তু এদিন হয়েছে উল্টোটা। খোদ বারাক ওবামাই যেন একটু ‘নার্ভাস’ ছিলেন। তাঁর সামনে যে দাঁড়িয়ে ছিলেন তারুণ্যের প্রেম মেরিল স্ট্রিপ! যে প্রেমটা মার্কিন প্রেসিডেন্ট সযত্নে লালন করে চলেছেন এখনো।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়া হয়েছে স্ট্রিপকে। পাশাপাশি সংগীতে অবদান রাখার জন্য একই পদকে সম্মানিত হয়েছেন স্টিভি ওয়ান্ডারও (আই জাস্ট কল, টু সে, আই লাভ ইয়ু’ খ্যাত)। এ সময় ওবামা বলেন, ‘প্রকাশ্যেই বলছি, আমি মেরিল স্ট্রিপকে ভালোবাসি। আমি সত্যিই তাঁকে ভালোবাসি। তাঁর স্বামী জানেন, আমি তাঁকে ভালোবাসি। মিশেল (ওবামার স্ত্রী) জানে আমি তাঁকে ভালোবাসি। এ ব্যাপারে এই দুজনের কিছু করারও নেই।’ ওয়াশিংটন পোস্ট।