ওয়াহিদুল হকের জন্মবার্ষিকীতে ছায়ানট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদুল হক
ওয়াহিদুল হক

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে দেশঘরের গানের আয়োজন করেছে ছায়ানট। ছায়ানটের সংস্কৃতি–ভবন মিলনায়তনে আজকের এ আয়োজনের উদ্বোধন করবেন লোক গবেষক শামসুজ্জামান খান। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই আয়োজনে থাকবে ঘাটুগান। পরিবেশন করবেন নেত্রকোনার সুসেন চন্দ্র সাহা রায় ও তাঁর দল। এর পরপরই ‘বন পাহাড়ের নৃত্যগীত’ পরিবেশন করা হবে। এটি পরিচালনা করবেন পার্বত্য চট্টগ্রামের চথপ্রু মারমা। লোক সুরের এই মেলায় নড়াইলের রতন সরকার ও তাঁর দল পরিবেশন করবেন বেহুলা-লখিন্দর-এর পালা। সবশেষে থাকবে ছায়ানটের একক পরিবেশনা।