কণ্ঠকে বিশ্রাম দিতে কনসার্ট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স
বিয়ন্স

মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স গত রোববার ৩৫তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। কিন্তু পরদিন থেকেই শরীরটা খারাপ বোধ করছেন তিনি। জন্মদিনে ফুর্তিটা বোধ হয় একটু বেশিই হয়ে গিয়েছিল। এমন আনন্দ করেছেন যে গলাই খারাপ হয়ে গেছে। এ কারণে চিকিৎসক কিছুদিন তাঁকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন। শুধু কম কথা নয়, এ কারণে কনসার্টও বাতিল করতে হয়েছে বিয়ন্সকে।

লেমোনেড অ্যালবাম নিয়ে গত ২৭ এপ্রিল যে কনসার্ট শুরু হয়েছিল, তার পরবর্তী শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। কণ্ঠকে বিশ্রাম দিতে সেই কনসার্টটি বাতিল করেছেন তিনি।
বিয়ন্সের এই কনসার্ট ট্যুর ২ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। দিন পিছিয়ে এখন তা ৭ অক্টোবর গেছে। বিবিসি।