কলকাতা আবৃত্তি উৎসবে ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সত্যজিৎ রায় ইনস্টিটিউট হলে গতকাল শনিবার শুরু হয়েছে আবৃত্তি উৎসব। আয়োজন করেছে ‘আবৃত্তাঙ্গন’। দুই দিনের এই উৎসবে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয় বাচিকশিল্পী নাসরীন সুলতানা ছুটিকে।
কলকাতায় যাওয়ার আগে নাসরীন সুলতানা ছুটি জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে আবৃত্তি ও রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করছেন। গত ৯ মার্চ তাঁর আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ থেকে আমন্ত্রিত হওয়ায় আয়োজকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ছুটি।