কলকাতা থেকে বাপ্পার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

গত জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকায় প্রকাশ পেয়েছিল গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম জানি না কোন মন্তরে। ঈদ ও পূজা সামনে রেখে এবার অ্যালবামটি প্রকাশ পেল কলকাতায়।
বাপ্পা মজুমদার জানান, বাংলাদেশে অ্যালবামটি প্রকাশ করে জিরোনা বাংলাদেশ। কলকাতার বাজারে অ্যালবামটি প্রকাশ করল জিরোনা এন্টারটেইনমেন্ট।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অ্যালবামটি প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আসছি। এবার কলকাতায় অ্যালবামটি প্রকাশ পাওয়ায় আরও ভালো লাগছে।’
অ্যালবামে ১০টি গান ও একটি ইনস্ট্রুমেন্টাল রয়েছে। সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানের কথা লিখেছেন সঞ্জীব চৌধুরী, নিয়াজ আহমেদ, রাসেল ও’নীল, মাস মাসুম, রানা, জয় শাহ্রিয়ার, শাহান কবন্ধ, আবীর আলমগীর, রবিউল ইসলাম ও বাপ্পা মজুমদার।