কলকাতা মাতালেন বাংলাদেশের দুই শিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা মাতালেন বাংলাদেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী মিতা হক ও খায়রুল আনাম শাকিল। কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশন আয়োজিত রবীন্দ্র-নজরুল সংগীতসন্ধ্যায় গতকাল বৃহস্পতিবার সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক ও নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
কলকাতার ঐতিহ্যবাহী কলা মন্দির মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যান বাংলাদেশের খ্যাতিমান এই দুই শিল্পী। তাঁরা দুজন একটানা প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন। তাঁদের সংগীতে মুগ্ধ হন কলকাতার রবীন্দ্র-নজরুল ভক্তেরা।
অনুষ্ঠানে গিটার বাজান কাজী নজরুল ইসলামের দৌহিত্র অরিন্দম কাজী। এই সংগীতসন্ধ্যার উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।