কলকাতায় আব্বাসউদ্দীন স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রবাদপ্রতীম লোকসংগীতশিল্পী আব্বাসউদ্দীনের ১১৩তম জন্মদিনকে সামনে রেখে গতকাল রোববার থেকে কলকাতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আব্বাসউদ্দীন স্মরণোৎসব। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এবং আব্বাসউদ্দীন স্মরণ সমিতি এই উৎসবের আয়োজন করেছে।
বিকেলে এই স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আব্বাসউদ্দীন স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ও বিধায়ক সুখবিলাস বর্মা। অনুষ্ঠানে আলোচনা করেন আব্বাসউদ্দীন স্মরণ সমিতির সভাপতি চন্দন চক্রবর্তী। সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির।উদ্বোধনী অনুষ্ঠানে আব্বাসউদ্দীনের গান করেন শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য।