কলকাতায় কর্মশালা-প্রধান বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

ভারতের কলকাতার যাদবপুরে আজ শুরু হচ্ছে দুই দিনের একটি রবীন্দ্রসংগীত কর্মশালা। যাদবপুরের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় প্রধান হিসেবে থাকছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কর্মশালাটির আয়োজন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনারতরী, প্রকাশনা সংস্থা বৈ-চিত্র ও ‘ঋত’।
কর্মশালাটি পরিচালনার জন্য গতকালই বন্যা কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে যাওয়ার আগে এই শিল্পী জানিয়েছেন, এই কর্মশালায় তাঁর সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রসংগীতশিল্পী প্রমিতা মল্লিকও। তা ছাড়া কর্মশালায় রবীন্দ্রসংগীতের বৈশিষ্ট্য ও খুঁটিনাটি নিয়ে বলবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও পণ্ডিত ঊর্মি দাশগুপ্ত। কর্মশালাটি শেষ হবে আগামীকাল।