কলকাতায় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র-নজরুলসংগীতসন্ধ্যায় গাইলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল আর মিতা হক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কলা মন্দির মিলনায়তনে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন আয়োজন করে রবীন্দ্র-নজরুলসংগীতসন্ধ্যার। এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন বাংলাদেশের এই দুই শিল্পী। প্রায় দুই ঘণ্টা চলে এ অনুষ্ঠান। রবীন্দ্র-নজরুলসংগীতসন্ধ্যায় আরও ছিল কাজী নজরুল ইসলামের দৌহিত্র অরিন্দম কাজীর গিটার পরিবেশনা।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ রবীন্দ্র-নজরুলসংগীতসন্ধ্যার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।