কলকাতায় 'এক নির্ঝরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল করিম নির্ঝর
এনামুল করিম নির্ঝর

গান এবং অন্যান্য সৃজনশীল মানুষকে যুক্ত করার প্রক্রিয়া হিসেবে এক নির্ঝরের গান শিরোনামে ১০১টি গানের সংকলন প্রকাশিত হয়েছে গত বছর। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন ১৩ জন তরুণ সংগীতায়োজক।

গান গেয়েছেন ৪১ জন শিল্পী। এবার সেই ১০১টি গানের মধ্য থেকে ৩২টি নির্বাচিত গানের সংকলন কলকাতায় প্রকাশ করছে সারেগামা।
এক নির্ঝরের গান-এর পরবর্তী সংকলনের কাজ শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন দুই বাংলার শিল্পী ও সংগীতায়োজকেরা। নির্ঝর জানান, গানগুলো এ বছরই ধাপে ধাপে প্রকাশিত হবে। এক নির্ঝরের গান-এর প্রথম ১০১ গানের বিপণন সহযোগী প্রথমা ও রকমারি।