কলের গানে মিঠু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভি ছাড়া দেশে যখন কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না, তখনকার শিল্পী মিঠু। গাইতেন রাগভিত্তিক প্রেমের গান। নানা কারণে অনেক দিন আরিফুল ইসলাম মিঠু অন্তরালে ছিলেন। সম্প্রতি আবারও সরব হয়েছেন সংগীতভুবনে। গাইতে শুরু করেছেন টেলিভিশন অনুষ্ঠানে।
আজ শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি। গজল, রবীন্দ্রসংগীত ছাড়া কী কী গান শোনাবেন—জানতে চাইলে তিনি বললেন, ‘আমার পছন্দের শিল্পীদের ও নিজের জনপ্রিয় দু-একটি গান গাইব।’ গজল ঘরানার গান নিয়ে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন অ্যালবাম। ঈদের আগেই প্রকাশিত হবে নতুন একটি গানের ভিডিও। এর আগে ২০০৬ সালে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম গানেরই জলসায়। গত বছর একই সময়ে দেশ টিভিতে সরাসরি গান করেছিলেন এই শিল্পী।