কাঁদলেন গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা ও টেলর কিনে
লেডি গাগা ও টেলর কিনে

২০১১ সাল থেকে মার্কিন অভিনেতা ও মডেল টেলর কিনের সঙ্গে প্রেম লেডি গাগার। ২০১৫ সালে আংটি বদল হয় তাঁদের। ২০১৬ সালের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে গাগা হঠাৎ জানান, টেলর আর তাঁর পথ আলাদা হয়ে গেছে। কিন্তু সে সময় এই ভাঙনের মূল কারণ ব্যাখ্যা করেননি গাগা কিংবা টেলর কেউই।

লেডি গাগা
লেডি গাগা

সম্প্রতি সংগীতশিল্পী লেডি গাগা তাঁর ভেঙে যাওয়া সম্পর্কগুলো নিয়ে মুখ খুলতে রাজি হন। নেটফ্লিক্সের তথ্যচিত্র গাগা: ফাইভ ফুট আন্ডার-এ সাবেকদের নিয়ে বলেন অনেক অজানা কথা। একসময় অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘যখন আমার অ্যালবামের ১ কোটি কপি বিক্রি হলো, তখন আমি ম্যাটকে হারালাম (ম্যাথিউ উইলিয়ামস)। এরপর যখন ৩ কোটি অ্যালবাম বিক্রির সাফল্য এল জীবনে, তখন লিউকের সঙ্গেও ভেঙে গেল সম্পর্ক। সিনেমায় নাম লেখানোর পর আমি টেলরকেও ধরে রাখতে পারলাম না। আমার জীবনে এটা যেন একটা রীতিতে পরিণত হয়েছে। ভালো কিছু পাওয়ার জন্য আমাকে প্রিয় মানুষদের হারাতে হয়, মন ভাঙতে হয়।’

সম্পর্ক নিয়ে মুখ খুলে এমন আরও অনেক অপ্রকাশিত উপলব্ধি গাগা বলেছেন নতুন তথ্যচিত্রে। সেই কথাগুলো নিয়েই গাগা এখন আলোচিত সবখানে। সূত্র: এস শোবিজ।