কাঙ্গালিনী সুফিয়ার 'মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঙ্গালিনী সুফিয়া
কাঙ্গালিনী সুফিয়া

প্রয়াত নাতনিকে নিয়ে সুফিয়া গেয়েছেন ‘ময়না গো’ গানটি। গাইতে গাইতে স্টুডিওতে কেঁদে ফেলেছিলেন তিনি। কিছুদিন আগেই শেষ হলো কাঙ্গালিনী সুফিয়ার নতুন গানের অ্যালবাম ‘মা’। কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের যাত্রাবিরতি ক্যাফেতে মোড়ক খোলা হবে এর।
এক বছর ধরে অ্যালবামটির কাজ করা হয়। নিজের মেয়ে, যন্ত্রীদল ও ভক্তদের নিয়ে স্টুডিওতে সরাসরি গান করেছেন সুফিয়া। আসরের আবহে সেই গান সরাসরি ধারণ করা হয় অ্যালবামের জন্য। যাত্রার প্রতিষ্ঠাতা ও উদ্ভাবনী পরিচালক আনুশেহ আনাদিল জানান, মোড়ক খোলার পর রাত আটটা থেকে গান শোনাবেন সুফিয়া। উপস্থিত ভক্তদের উদ্দেশে কথাও বলবেন। এর আগে রব ফকির, লোকমান ও শফি মণ্ডলের অ্যালবামও প্রকাশ করেছে যাত্রা।

মোড়ক খোলার আয়োজনে কোনো বিশেষ অতিথি থাকবে কি না, জানতে চাইলে আনুশেহ বলেন, ‘যে আগে আসবেন, তিনিই ওই দিনের বিশেষ অতিথি।’ প্রতি সপ্তাহের বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নিয়মিত লোকগানের আসর বসে যাত্রাবিরতিতে।