কাজী শুভর 'হৃদয়ে তুমি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকধাঁচের গান গেয়ে পরিচিতি পেয়েছেন কাজী শুভ। আসছে বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন একক গানের অ্যালবাম ‘হৃদয়ে তুমি’।
অ্যালবামে গান থাকছে মোট তিনটি। দুটি একক এবং একটি দ্বৈত। দুটি গানের কাজ শেষ হয়েছে। অন্যটিও শেষ হবে দু–এক দিনের মধ্যে। কাজী শুভ বলেন, ‘ছয় মাস আগে থেকে এই গানগুলোর পরিকল্পনা করেছি। কিন্তু স্টেজ শোর ব্যস্ততায় শেষ করা হচ্ছিল না। গানগুলোর কাজ শেষ হয়ে আসায় স্বস্তি পাচ্ছি। আমি সাধারণত লোকধাঁচের গানই বেশি গাই। কিন্তু এই অ্যালবামের দুটি গান রোমান্টিক ঘরানার। বাংলা নতুন বছরের কথা ভেবে একটি লোকধাঁচের গানও রেখেছি। প্রতিটি গানের কথা, সুর ও সংগীতে শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন।’
‘হৃদয়ে তুমি’ অ্যালবামের গানগুলো লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর করেছেন কাজী শুভ নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।