কান্নায় ভেঙে পড়লেন অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে গত শনিবার এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয়। এ ঘটনায় গোটা বিশ্ববাসী স্তব্ধ ও শোকাহত। ব্রিটিশ গায়িকা অ্যাডেল রোববার বেলজিয়ামে অনুষ্ঠিত তাঁর পুরো কনসার্টটি সেই হামলায় নিহত ব্যক্তিদের উৎসর্গ করেছেন। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই তারকা।

গান শুরু করার আগে শ্রোতাদের উদ্দেশে অ্যাডেল বলেন, ‘আজ রাতের পুরো অনুষ্ঠান আমি অরল্যান্ডোর সেই নাইট ক্লাব “পালস”-এর সবার জন্য উৎসর্গ করছি।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন ১০ বার গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়িকা।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমি ভীষণ কষ্ট পেয়েছি।’
মার্চ মাসে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের জন্য তাঁর লন্ডনের একটি কনসার্ট উৎসর্গ করেছিলেন অ্যাডেল। ইয়াহু সেলিব্রিটি।