কাল অনুপমের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে অনুপম রায়
সংবাদ সম্মেলনে অনুপম রায়

কাল সোমবার ঢাকায় গান করবেন কলকাতার শিল্পী অনুপম রায়। তাঁর সঙ্গে থাকবেন ঢাকার শিল্পী পারভেজ ও ন্যান্‌সি। বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই অনুষ্ঠান শুরু হবে কাল সন্ধ্যা সাতটায়।
‘দুই বাংলার গান’ শিরোনামের এই ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর শোবিজ। আজ রোববার সকালে ঢাকায় এসেছেন অনুপম আর তাঁর সঙ্গীরা। দুপুরে রাজধানীর রিপোর্টারস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।
‘দুই বাংলার গান’ নামের এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম আয়োজনটি নিয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল অন্তর শোবিজ। এখানে আরও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরীন চৌধুরী, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, শিল্পী পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান প্রসঙ্গে স্বপন চৌধুরী বলেন, ‘এখন থেকে প্রতি মাসে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। আর এ অনুষ্ঠানে গান করবেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।’

অনুষ্ঠান নিয়ে কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় বলেন, ‘দুই বাংলার সংগীতের মেলবন্ধনে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।’