কাল গান শোনাবেন স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার
কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার

কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার দম্পতি দুজনই সংগীতশিল্পী। নানা ধরনের গান গাইলেও তাদের পরিচিতি মূলত লোকগানের শিল্পী হিসেবে।
এই দুজন আগামীকাল রোববার হাজির হবেন একটি অনুষ্ঠানে। শোনাবেন গান। চ্যানেল আইয়ের ‘গানের উৎসব’ অনুষ্ঠানে অতিথিশিল্পী হিসেবে থাকবেন এ দুজন। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠান দেখানো হবে চ্যানেল আইতে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা।
কাল কী ধরনের গান করবেন? এমন প্রশ্ন করলে কিরণ চন্দ্র রায় বলেন, ‘মূলত পূজার গান গাইব। এ ছাড়া শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, সে রকম গানও করব।’
দ্বৈত গান গাইবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো ঠিক করিনি। তবে গাইতেও পারি।’
পরিচালক বলেন, প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানটি শুরু হবে বেলা ২টা ৪০ মিনিটে।