কাল ঢাকায় গাইবেন পাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাপন
পাপন

ভারতীয় সংগীতশিল্পী পাপন গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো গান গাইতে আসেন। প্রথমবারের সেই পরিবেশনা দিয়ে ঢাকার শ্রোতাদের মন জয় করে নেন আসামের এই তারকা। তবে পাপনও বোধ হয় বাংলাদেশের শ্রোতাদের মায়ায় পড়ে গেছেন। তাই তো কয়েক মাসের ব্যবধানেই এমটিভি কোক-স্টুডিওর ‘দিনে দিনে’ গান–খ্যাত পাপন আবারও ঢাকায় আসছেন তাঁর গানের দল নিয়ে। কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘এথনিসিটি’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল পাপন আসবেন ঢাকায়। অনুষ্ঠান শেষে পরদিন সকালে ফিরে যাবেন তিনি। এসব তথ্য জানালেন আয়োজক প্রতিষ্ঠান সিগন্যাল ইভেন্টসের চেয়ারম্যান মাসুদুল ইসলাম। তিনি জানান, বাণিজ্যিক এই অনুষ্ঠানটির টিকিট পাওয়া যাবে তাঁর অফিসে এবং অনুষ্ঠান শুরুর আগে ভেন্যুতে। এই অনুষ্ঠানে আরও গাইবে বাংলাদেশের গানের দল য-ফলা।