কাল থেকে খুদে গানরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে খুদে গানরাজের মৌসুম ৬-এর প্রচার। এরই মধ্যে এই প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ও সংগীতশিল্পী এস আই টুটুল। প্রতিযোগিতার পরিচালনা করবেন নির্মাতা ইজাজ খান।
আগামীকালের প্রথম পর্ব প্রচার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মৌসুম ছয়ের প্রথম পর্বে আমরা দেখব দুই বিচারকের প্রতিযোগিতা নিয়ে নানা ধরনের আলোচনা করছেন। সামনের পর্বগুলো নিয়ে পরিকল্পনাও করছেন তাঁরা। এসবের পাশাপাশি খুদে গানরাজের আগের মৌসুমগুলোর অংশবিশেষও দেখবেন দর্শক।’
তিনি জানান, সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে খুদে গানরাজ প্রতিযোগিতাটি।