কাল সকালে গান শোনাবেন শাকিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানে শোনা যাবে মোট চারটি গান। কিন্তু সেটি যদি হয় শাকিলা জাফরের কণ্ঠে, তাহলে নিশ্চয় ভক্তরা নড়েচড়ে বসবেন। অনুষ্ঠানের নাম ‘আজ সকালের গান’। নিয়মিত এ অনুষ্ঠানে আগামীকাল গাইবেন এ শিল্পী। ‘আজ সকালের গান’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী।
জানা গেছে, একে একে শাকিলা শোনাবেন ‘তুমি আমার প্রথম সকাল’, ‘কারে বলব আমি মনের কথা’, ‘এ কোনো ফাগুন’ ও ‘ভুলিতে পারি না তারে ভোলা যায় না’ শিরোনামের পরিচিত গানগুলো। তবে শুধু গানই নয়, নানা ধরনের আলাপচারিতায় মাতবেন উপস্থাপক ও জনপ্রিয় এ শিল্পী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। ধারণকৃত এ অনুষ্ঠান প্রচার করা হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে, এটিএন বাংলায়।