কিশোর আলোর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর আলোর গান
কিশোর আলোর গান

কিশোরদের মাসিক পত্রিকা কিশোর আলোকে নিয়ে তৈরি হলো গান। গত মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। কিশোর আলোর জন্য গানটি গেয়েছে সাতজন কিশোর-কিশোরী। তাদের সবাইকেই চেনে অনেকে। ঐশী, স্মরণ, প্রান্তি, হৃদি, মেহেদী, ইমরান ও কবি—সবাই গানে নিয়মিত। কবির বকুলের কথায় কিশোর আলোর এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ১৬ অক্টোবর কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নতুন এই গানের সঙ্গে ফ্ল্যাশ মব করা হবে। তাতে অংশ নেবে একঝাঁক কিশোর-কিশোরী। মঙ্গলবার গানটি ধারণের সময় সংগীত পরিচালকের সঙ্গে সংগীতশিল্পীদের এই ছবি তোলা হয়