কিশোর ও ওঁরা সাতজন

এই প্রজন্মের সাত নারী শিল্পীকে নিয়ে একটি দ্বৈত গানের অ্যালবাম তৈরি করলেন ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ সালের অন্যতম প্রতিযোগী কিশোর। নাম কিশোর ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট ডুয়েট লাভ সং। অ্যালবামটিতে কিশোর গান গেয়েছেন রন্টি, কোনাল, নিশিতা, লুইফা, পূজা, নওমী ও সংগীতার সঙ্গে।
অ্যালবামটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘আমার এখন পর্যন্ত চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে আমার সুর ও সংগীতায়োজনে মিশ্র গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়। তখনই এ প্রজন্মের সম্ভাবনাময় নারী শিল্পীদের নিয়ে একটি পরিপূর্ণ দ্বৈত গানের অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করি। খুব অল্প সময়ের মধ্যে পুরো কাজটি করেছি। সব শিল্পীর আন্তরিক সহযোগিতায় চমৎকার একটি গানের অ্যালবাম করেছি। সব কটি গানে ভালোবাসার কথা বলা হয়েছে। শুনে সবার ভালো লাগবে, এটা নিশ্চিত করে বলতে পারি।’