কিশোরের গানে নেপালি মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালি মডেল সুরবিনাকে নিয়ে শুটিং করছেন কিশোর
নেপালি মডেল সুরবিনাকে নিয়ে শুটিং করছেন কিশোর

বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী কিশোরের নতুন অ্যালবাম তোলপাড়। এবার সেই অ্যালবামের টাইটেল গানটির মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর শুটিং চলছে নেপালে। সেখান থেকেই কিশোর বললেন, ‘নেপালের সুন্দর সুন্দর লোকেশনে আমরা শুটিং করছি। বড় খবর হলো, আমার সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যাবে নেপালেরই এক পরিচিত মডেলকে। নাম সুরবিনা।’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এফ আই শাহিন। আর গানটি লিখেছেন জয় শাহরিয়ার ও কিশোর নিজে। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর।
তিনি জানালেন, এ মাসের শেষের দিকে ভিডিওটি প্রকাশ করা হবে।