কেটি ও কেনড্রিকে বুঁদ এমটিভি ভিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয়টি পুরস্কার জিতেছেন কেনড্রিক ল্যামার l ছবি: এএফপি
ছয়টি পুরস্কার জিতেছেন কেনড্রিক ল্যামার l ছবি: এএফপি

ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে রোববার হাজির হয়েছিলেন পশ্চিমা সংগীতজগতের সব বড় তারকা। এই সন্ধ্যায় মঞ্চে নিজেদের পরিবেশনা দিয়ে আলোড়ন তোলেন এড শিরান, নিকি মিনাজ, কেটি পেরি, ফিফথ হারমনি, খালিদ, পিঙ্ক, ডেমি লোভাটো, মাইলি সাইরাস, শন ম্যান্ডেস ও কেনড্রিক ল্যামার। এদিন অভিনেতা জারেড লেটো স্মরণ করেন প্রয়াত সংগীত তারকা ক্রিস কর্নেল ও লিনকিন পার্কের চেস্টার বেনিংটনকে।

‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের ভিডিওতে টেলর সুইফট
‘লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানের ভিডিওতে টেলর সুইফট

সংগীতজগতের আলোচিত এই পুরস্কার অনুষ্ঠানে এবার কেনড্রিক ল্যামারের ‘হাম্বল’ গানের জয়জয়কার ছিল। গানটি জিতেছে ছয়টি ভিন্ন বিভাগে পুরস্কার—বছরের সেরা ভিডিও, সেরা হিপহপ, সেরা চিত্রগ্রহণ, সেরা নির্মাণ, সেরা শিল্পনির্দেশনা ও সেরা ভিজ্যুয়াল ইফেক্টস। এ ছাড়া আরও যেসব তারকার হাতে এ বছর উঠেছে ভিএমএ পদক, তাঁরা হলেন এড শিরান, খালিদ, জেইন মালিক, টেলর সুইফট ও কানিয়া ওয়েস্ট।

ভিএমএ সঞ্চালক কেটি পেরি
ভিএমএ সঞ্চালক কেটি পেরি

গায়িকা টেলর সুইফট সশরীরে এবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত হতে না পারলেও তাঁর নতুন গানের ভিডিও সাড়া ফেলে ভিএমএতে। পুরস্কার অনুষ্ঠানের আগে এমটিভিতে প্রিমিয়ার হয় সুইফটের গান ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’-এর ভিডিওর। গানটি এরই মধ্যে ঝড় তুলেছে গানের দুনিয়ায়। ভেঙেছে ইউটিউবে সুইফটের আগের গানগুলোর রেকর্ড। এএফপি।