কেমো নিয়েছিলেন সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

দুই বছর আগের কথা। বড়দিনের আগে এল বড় এক দুঃসংবাদ। সেলেনা গোমেজ বাতিল করেছেন তাঁর বিশ্ব সফর। অ্যারিজোনায় শুরু হয়েছে তাঁর পুনর্বাসন।
পুনর্বাসন? শুনলেই চমকে ওঠার কথা। তবে কি তিনিও মাদকের ছোবলে? এমনও গুঞ্জন রটল, জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে সেলেনা বিধ্বস্ত। যদিও তাঁর প্রতিনিধি শুধু এতটুকুই জানালেন, পুনর্বাসন চলছে, তবে এর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই।
কিন্তু কী সেই কারণ? এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন সেলেনা। এই সংগীত তারকা জানালেন, লুপাস নামে এক রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কেমো থেরাপিও নিতে হয়েছিল। কেমো লাগলেও লুপাস অবশ্য ক্যানসার নয়।
হাসপাতালের বিছানায় কেমোর যন্ত্রণায় সেলেনা ছটফট করছেন। অথচ বাইরের দুনিয়ায় সংবাদমাধ্যমে কত কিছুই না লেখা হচ্ছে। কেচ্ছাকাহিনি! গালগল্প! সেই সব গুজুবে সাংবাদিকের হয়তো এখন লজ্জাই হচ্ছে নিজেদের ওপর! বিলবোর্ড।