কোনাল এর 'বন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে ‘বন্ধু’ নামের একটি গান করেছেন তরুণ সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। গানের দল চিরকুটের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী। ফেসবুকে শিল্পী কোনাল ঘোষণা দিয়েছিলেন, বন্ধুদের নিয়ে এই গানের ভিডিওতে অংশ নিতে পারবেন যে কেউ। গত রোববার ঢাকার বেশ কয়েকটি জায়গায় গানের ভিডিওর শুটিং করেন পরিচালক ইমরাউল রাফাত। অনেকের সঙ্গে শুটিংয়ে মডেল হিসেবে যোগ দিয়েছিলেন স্পর্শিয়া ও তাসনুভা তিশা। সন্ধ্যার পর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুটিংয়ে অংশ নেন শিল্পী নিজেও। আগামী রোববার সিএমভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও দেশের বেশ কয়েকটি চ্যানেলে দেখা যাবে কোনালের এই গান l