কোনালের 'অন্য হুমায়ূন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্য হ‌ুমায়ূন’ অনুষ্ঠানের সেটে কোনাল (বাঁ দিক থেকে প্রথম)
‘অন্য হ‌ুমায়ূন’ অনুষ্ঠানের সেটে কোনাল (বাঁ দিক থেকে প্রথম)

পরিচালক হিসেবে আগেই আত্মপ্রকাশ করেছেন সংগীতশিল্পী কোনাল। ঈদের জন্য একটি গানের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি। এবার আবারও একটি গানের অনুষ্ঠান পরিচালনা করলেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যক হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটির নাম ‘অন্য হ‌ুমায়ূন’। পরিচালনার পাশাপাশি অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনাও করেছেন কোনাল।
কোনাল বলেন, ‘হ‌ুমায়ূন আহমেদের লেখা একটি গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এবার তাঁর মতো একজন কিংবদন্তির সাহিত্যিককে নিয়ে অনুষ্ঠান পরিচালনা করতে পেরে খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটির দৃশ্য ধারণে ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে আমরা অনুষ্ঠানটির শুটিং করেছি। আশা করছি, হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে এমন আয়োজন দর্শকদের ভালো লাগবে।’ 
‘অন্য হ‌ুমায়ূন’ অনুষ্ঠানটির প্রযোজক আমীরুল ইসলাম। অনুষ্ঠানে হ‌ুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কণ্ঠ ও খুদে গানরাজের শিল্পীরা। তাঁরা হলেন মেহেদী, শাহীন, অনন্যা, তুবা ও কোনাল।