ক্লাব মালকিন রিয়ান্না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

আপনার কাছে বিস্তর অলস টাকা পড়ে আছে? বিনিয়োগের জায়গা খুঁজে পাচ্ছেন না? চোখ বুজে একটা ব্রিটিশ ফুটবল ক্লাব কিনে ফেলুন। প্রথমে এই পথ দেখিয়েছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। সেই পথ ধরে এসেছে আরব শেখরা। এখন শোনা যাচ্ছে, রিয়ান্নাও নাকি একটা ক্লাব কিনবেন বলে ঠিক করেছেন!
এ ব্যাপারে এই সংগীত তারকাকে সলাপরামর্শ দিচ্ছেন খোদ চেলসি তারকা দিদিয়ের দ্রগবা। নিজের আসল দেশ বারবাডোজে ফুটবলের একটা একাডেমিও নাকি বানানোর ইচ্ছা আছে রিয়ান্নার। গত বিশ্বকাপ দেখার পর ফুটবল-প্রেম উথলে উঠেছে রিয়ান্নার। আইএএনএস।