গজলশিল্পী মুবারক বেগম আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কিংবদন্তি গজলশিল্পী মুবারক বেগম শেখ আর নেই। গতকাল সোমবার রাতে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রকম অসুখ-বিসুখে ভুগছিলেন।
মুবারক বেগমের জন্ম ভারতের রাজস্থানে। মাত্র ১০ বছর বয়সেই তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। এবং সেই বয়সেই সিনেমার জন্য প্লেব্যাক করেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি ১১০টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি মঞ্চেও নিয়মিত গান পরিবেশন করতেন তিনি।
‘কাভি তানহাই মে হামারি ইয়াদ আয়েগি’, ‘মুঝকো আপনি গালে লাগালো’, ‘অ্যায় মেরি হামরাহি’, ‘নিন্দ উড় যায়ে তেরি, চ্যায়েইন সে সোনে ওয়ালা’, ‘ও না আয়েগি পালাট কে’, ‘ওয়াদা হামসে কিয়া, দিল কিসিকো দিয়া’ তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটের মধ্যে ছিলেন ভারতের এই গুণী শিল্পী।
আইএএনএস