গর্তে পড়লেন জাস্টিন বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

আলোচনায় আসার জন্য কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার প্রায়ই নানা ঘটনা ঘটিয়ে থাকেন। কখনো কখনো প্রকৃতিও তাঁর সঙ্গে এমন আচরণ করে, যা কিনা তাঁকে আলোচনায় এনে দেয় অনায়াসে।
সম্প্রতি এমন এক ঘটনাই ঘটেছে এই গায়কের বেলায়। গত বৃহস্পতিবার কানাডায় এক কনসার্টে পরিবেশনার সময় গর্তে পড়ে যান তিনি। মঞ্চের ওপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসছিলেন বিবার। নিচের দিকে খেয়াল না করায় তখন আচমকা মঞ্চের মাঝের এক ফাঁকা জায়গায় এই ‘সরি’ তারকা পড়ে যান।
অবশ্য পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। উঠে এসে মঞ্চের সামনে থাকা উদ্বিগ্ন শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘ভাগ্য ভালো যে আমার শরীর বিড়ালের মতো। তাই ব্যথা পাইনি, আর নিজেই উঠে দাঁড়িয়েছি।’ এবিসি নিউজ।