গাগার নতুন প্রেমিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

গেল বছর প্রায় ঠিক হওয়া বিয়ে ভেঙে যায় লেডি গাগার। মডেল ও অভিনেতা টেইলর কিনির সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। পরে একাই কাটল বেশ কিছু দিন। সম্প্রতি এক নতুন প্রেমিক জুটিয়েছেন মার্কিন এই সংগীত তারকা।

সুপার বল কনসার্টের সময় গাগাকে দেখা গেছে ক্রিস্টিয়ান কারিনো নামের এক ব্যক্তির সঙ্গে। ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। কারিনো ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির একজন এজেন্ট। জাস্টিন বিবার, জেনিফার লোপেজ, মাইলি সাইরাসের মতো তারকারা তাঁর মক্কেল। লেডি গাগারও ট্যালেন্ট এজেন্ট তিনি। কারিনোর সঙ্গে গাগার ঘনিষ্ঠতা দেখে তো মার্কিন উপস্থাপক রায়ান সিক্রেস্ট জিজ্ঞেস করেই ফেললেন, জীবনে কি নতুন মানুষ এল? কী আর বলবেন গাগা। লজ্জায় লাল হওয়া ছাড়া আর কি-ই বা করার ছিল তাঁর? ইয়াহু