গান গেয়ে গাড়ি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক নকুল কুমার বিশ্বাস গান গেয়ে উপহার পেয়েছেন টাটা ন্যানো গাড়ি!
২০ আগস্ট হোটেল রূপসী বাংলায় ছিল টাটা ন্যানোর উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পী নকুল কুমার বিশ্বাস সবার শেষে গান গাইতে উঠে গেয়ে ওঠেন তাৎক্ষণিকভাবে তৈরি করা ‘টাটা ন্যানো’ নিয়ে একটি গান। সে গানই মন কেড়ে নেয় টাটা ন্যানো কর্তৃপক্ষের। অনুষ্ঠান মঞ্চেই ঘোষণা আসে, নকুল কুমার বিশ্বাস একটি গাড়ি উপহার পাবেন। সেই ঘোষণার বাস্তবায়ন হয় গত ২৭ আগস্ট। মহাখালীর নিটল মোটরসের শোরুমে আনুষ্ঠানিকভাবে নকুলের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন নিটল মোটরসের চেয়ারম্যান মাতলুব আহমাদ।
গাড়ি পেয়ে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘প্রত্যেক শিল্পী জীবনে সম্মান ও স্বীকৃতি আশা করে। আমি মনে করি, এটা আমার সাধনার স্বীকৃতি।’