গান নিয়ে সায়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়ান
সায়ান

মে দিবসে বাংলাদেশ টেলিভিশনের সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন সায়ান। গানগুলোর মধ্যে রয়েছে ‘আমি কেন প্রতিবাদে যাই’, ‘গাইছ সবার জন্য’ ও ‘শুনেছি তাদের মজুরি এখনো দাওনি’। সায়ানের এই গানগুলো আগে শোনা যায়নি। তাহলে এই গানগুলো কি সায়ান মে দিবসের জন্য নতুন করে তৈরি করেছেন?
আজ সোমবার দুপুরে সায়ান বললেন, ‘না না, বছর তিন-চারেক আগে করেছি। আমার গান তৈরির বিষয়টা কিন্তু চলমান প্রক্রিয়া। যখন যা ঘটে, যা দেখি, তখন যে অনুভূতি কাজ করে, সেভাবেই তৈরি করি। আর যখন যে গানটি প্রাসঙ্গিক মনে করি, তখন সেটা গাই। এবার মে দিবসে ভেবেছি গানগুলো অনেক প্রাসঙ্গিক, তাই করেছি।’
সায়ান জানিয়েছেন, তাঁর সর্বশেষ অ্যালবাম বেরিয়েছে বছর সাতেক আগে। অনেকগুলো গান প্রস্তুত আছে। সামনে এগুলো করবেন।
অ্যালবাম তৈরি প্রসঙ্গে বললেন, ‘প্রক্রিয়াটা সব সময় মনঃপূত হয় না। আমি ঘুরে ঘুরে গাই। মঞ্চে কিংবা টিভির লাইভ অনুষ্ঠানে। এই কাজটা আমি উপভোগ করি।’