গান লিখলেন পথশিশুদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল ছবি: খালেদ সরকার
কোনাল ছবি: খালেদ সরকার

সংগীতশিল্পী কোনাল পথশিশুদের জন্য লিখলেন গান। এর সুরও করেছেন নিজে। এখন চলছে গানের রেকর্ডিং।
কোনাল জানান, ‘এসো হাত বাড়াই, ওদের পাশে দাঁড়াই, আদর মমতা দিয়ে, ভালোবাসা ছড়াই’ গানটির রেকর্ডিং সপ্তাহ খানেকের মধ্যে শেষ হবে। তিনি বললেন, ‘শিগগিরই এই গান প্রকাশ করব। ইচ্ছা আছে গানের একটি ভিডিও নির্মাণের। বোনাস ট্র্যাক হিসেবে গানটি আমার পরবর্তী অ্যালবামেও রাখব।’ কোনাল আরও বললেন, ‘গানের মাধ্যমেই আমি সমাজের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এর থেকে উত্তরণের উপায়টাও বলতে চাই। তেমন ভাবনা থেকে গানে গানে পথশিশুদের পাশে দাঁড়াতে চেয়েছি। এ লক্ষ্য নিয়েই গানটি লেখা হয়েছে।’