গান শোনাবেন মোর্শেদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোর্শেদুল ইসলাম
মো. মোর্শেদুল ইসলাম

কিংবদন্তি শিল্পী সমর দাসের কাছে গান শিখেছেন মো. মোর্শেদুল ইসলাম। আজ তাঁর গানের অনুষ্ঠান। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ রোববার তাঁর একক সংগীতসন্ধ্যা।
আধুনিক ও নজরুলসংগীতের শিল্পী মোর্শেদুল গজলও করেন। জানালেন, আজ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথির সামনে সন্ধ্যা সাতটা থেকে অনেকক্ষণ গান শোনাবেন তিনি। হারানো দিনের আধুনিক বাংলা গান তো থাকবেই, গাইবেন দু–একটি গজলও। সংগীতপ্রেমী যে–কেউ গান শুনতে আসতে পারবেন। সংগীত পরিচালক নজরুল ইসলাম, খ্যাতিমান সুরকার সুজেয় শ্যাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী, আবৃত্তিকার হাসান আরিফসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার যোগীয়া গ্রামে এই শিল্পীর জন্ম। বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন সেই ১৯৮৫ সালে আর বাংলাদেশ টেলিভিশনে ১৯৯০ সালে। শিল্পকলা একাডেমি থেকে দুবার ভারতে সংগীত পরিবেশন করতে গেছেন তিনি। এটি তাঁর দ্বিতীয় একক সংগীতসন্ধ্যা।