গানে কথায় আবদুল আলীম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কালজয়ী শিল্পী আবদুল আলীমের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। ছবি: প্রথম আলো
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কালজয়ী শিল্পী আবদুল আলীমের স্মরণে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। ছবি: প্রথম আলো

কালজয়ী শিল্পী আবদুল আলীমের কণ্ঠের মারফতি ও মুর্শিদি গানের বিনম্র ভক্তিময় সুরে আবেগে আপ্লুত হতো আপামর বাঙালি। তার কণ্ঠের গাওয়া তেমনই বেশ কিছু গান পরিবেশন ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাতের মধ্য দিয়ে আবদুল আলীমকে স্মরণ করেছে তার পরিবার।
গত বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তিনি আমার বয়সে অগ্রজ হলেও বন্ধুত্বের সম্পর্ক ছিল। আমি আলীম ভাই বলে ডাকতাম। আমি সরকারি চাকরি সূত্রে সংস্কৃতি অঙ্গনে দায়িত্ব পালনের সূত্রে তার সঙ্গে সখ্য বাড়ে। এ সখ্য আমৃত্যু ছিল। অর্থমন্ত্রী বলেন, আব্বাস উদ্দীনের পরে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ পল্লী গীতির গায়ক আবদুল আলীম। তৎকালীন সময়ে মূলত আবদুল আলীমকে কেন্দ্র করেই সংগীত চর্চা হতো। তার গানে যেভাবে দমের খেলা খেলেছেন এটা সাধনা ছাড়া সম্ভব হয় না।’ 

আবদুল আলীমের গান নিয়ে তাঁর কন্যা নূরজাহান আলীম
আবদুল আলীমের গান নিয়ে তাঁর কন্যা নূরজাহান আলীম

আলোচনা শেষে শুরু হয় মরমী শিল্পী আবদুল আলীমের গান নিয়ে তার কন্যা নূরজাহান আলীম-এর একক সংগীত সন্ধ্যা। কালজয়ী শিল্পী আবদুল আলীমের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সংগীত পরিবেশন করেন তিনি। এ সময় তিনি আলীমের বিখ্যাত গানগুলোর মধ্যে-তোমারও লাগিয়া, বহুদিনের পিরিত গো বন্ধু, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই সংসারে কেই নয় আপনজনা, প্রেমের মরা জলে ডোবে না, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, সব সখীরে পার করিতে নেব আনা আনা সহ আরও বেশ কিছু গান গেয়ে শোনান।