গানে গানে অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টাইটানিক’ ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানটির গায়িকা সেলেন ডিওন গান গাইতে চান অ্যাডেলের সঙ্গে। আর একসঙ্গে গান গাওয়ার এই অনুরোধটি তিনি জানালেন গানে গানেই। সম্প্রতি আইটিভির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
সেখানে সেলেন ডিওন সুরে সুরে ‘হ্যালো’খ্যাত অ্যাডেলকে বলেন, ‘হ্যালো অ্যাডেল। এটা আমি। আমি আপনার সঙ্গে একটি গান গাওয়ার জন্য রোমাঞ্চিত। যেকোনো জায়গায়, যেকোনো সময়।’
এরপর তিনি তাঁর কাজ সম্পর্কে বলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান শিল্পী সিয়ার সঙ্গে গান নিয়ে কাজ করছেন। সেলেন বলেন, ‘সিয়া আমার জন্য তিনটি গান লিখছে। ও অসাধারণ এক যোদ্ধা। কী তাঁর লেখা, কী কণ্ঠ! আর সৃজনশীলতা তো আমাকে ভড়কে দিয়েছে।’ কিছুদিন আগেই সেলেন লাস ভেগাসে করলেন তাঁর আবাসিক গানের আসর। ইয়াহু নিউজ