গানে গানে সুফিয়া কামালকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের প্রয়াণ দিবস ছিল ২০ নভেম্বর। এ দিনটিকে আজ গানে গানে স্মরণ করবে ছায়ানট। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। থাকবে দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন আর রজনীকান্ত সেনের গান। অনুষ্ঠানে ‘সুফিয়া কামাল স্মারক বক্তৃতা’ দেবেন সারওয়ার আলী।