গায়ক অভিজিৎ গ্রেপ্তার হয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ
অভিজিৎ

অনেক দিন তাঁর কোনো নতুন গান আলোচনায় আসেনি। কিন্তু গায়ক অভিজিৎ ভট্টাচার্য অন্য কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে আলোচনায় আসছেন ঠিকই। এবার পুলিশের আসামির খাতায় নাম উঠিয়ে আলোচনায় এলেন তিনি।
ঘটনাটি বেশ কিছু দিন আগে হলেও প্রকাশ পেয়েছে গত শুক্রবার। নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ।
টুইটারে এক নারী সাংবাদিকের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গায়ক অভিজিৎকে গত জুলাই মাসে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত জামিনে মুক্তি পেয়ে যান গায়ক।
শুক্রবারই মুম্বাই পুলিশের পক্ষ থেকে অভিজিতের গ্রেপ্তারসংক্রান্ত খবর নিশ্চিত করা হয়েছে। ডিসিপি সাইবার শচীন পাতিল জানিয়েছেন, অনলাইনে একজন নারীকে হেনস্তা করার অভিযোগে গত ২৬ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল গায়ককে। আম আদমি পার্টির সদস্য ও মুখপাত্র প্রীতি শর্মা মেননের অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে গ্রেপ্তার করা হয়।
মেনন অভিজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে বলেন, তিনি সাংবাদিক স্বাতী চতুর্বেদীকে টুইটারে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। প্রকাশ্যে এভাবে একজন নারীকে হেনস্তা করার কথাই এফআইআরে বলা হয়। মেনন মুম্বাইয়ের পুলিশ কমিশনারকেও এ নিয়ে একটি টুইট করেন। হিন্দুস্তান টাইমস