গীতপঞ্চাশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন ১৩ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর ৫০টি গান নিয়ে অ্যালবাম গীতপঞ্চাশিকা বাজারে ছাড়ল ইমপ্রেস অডিওভিশন। নতুন অ্যালবামে তিনটি সিডিতে থাকছে রবীন্দ্রনাথের প্রেম-ভালোবাসার অর্ধশত গান। গতকাল সোমবার চ্যানেল আই ভবনে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, সংগীতশিল্পী তপন মাহমুদ, সাদি মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা।