গুগল ডুডলে কিশোর কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্চ ইঞ্জিন গুগল এর ডুডলে কিশোর কুমারের মুখাবয়ব।
সার্চ ইঞ্জিন গুগল এর ডুডলে কিশোর কুমারের মুখাবয়ব।

সার্চ ইঞ্জিন গুগল গতকাল তাদের ডুডলে রেখেছিল কিশোর কুমারের মুখাবয়ব। কিংবদন্তি এই শিল্পীর বহুমুখী প্রতিভার বিষয়টি উঠে এসেছিল ডুডলের মুখাবয়বের চারপাশে সংগীত, অভিনয়, চলচ্চিত্র ও লেখালেখির আইকন প্রকাশের মাধ্যমে। ১৯২৯ সালের ৪ আগস্ট জন্ম হয় তাঁর। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান এই সব্যসাচী শিল্পী।
গতকাল ছিল উপমহাদেশের এই সংগীত প্রতিভার ৮৫তম জন্মদিন।