গ্রাফিক্যাল ভিডিওতে কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চাঁদের কনা’ গানের ভিডিওতে কনা
‘চাঁদের কনা’ গানের ভিডিওতে কনা

এবারের ঈদেও কণ্ঠশিল্পী কনা বেশ কয়েকটা গান গেয়েছেন। অংশ নিয়েছেন কয়েকটি ভিডিওতেও। তবে সংগীতজীবনে কনা এবার বিশেষ ঝলক নিয়ে হাজির হচ্ছেন একটি ভিডিওতে। এমনটাই জানালেন তিনি।

গানটির শিরোনামও তাঁর নামের সঙ্গে মিলে যায়, ‘চাঁদের কনা’। রবিউল ইসলাম জীবের কথায় গানটির সুর করেছেন মীর মাসুম আর সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। এদিকে ভিন্ন ধারার এই গানের অন্য রকম একটি ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। যেখানে মডেল হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কনা নিজেই।

‘চাঁদের কনা’ গানের ভিডিওটি প্রসঙ্গে কনা বলেন, ‘আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম! আর ভিডিওটি সত্যিই অন্য রকম হয়েছে, যা এই ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করি। এর আগে এমন গ্রাফিক্যাল ভিডিও আমার করা হয়নি। সত্যি অদ্ভুত সুন্দর।’

‘চাঁদের কনা’ গানের ভিডিওটি প্রকাশ করেছে অ্যাড বক্স।