গ্র্যামি দুই ভাগ করলেন অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি শিরোপা ভাগ করে ফেললেন অ্যাডেল
গ্র্যামি শিরোপা ভাগ করে ফেললেন অ্যাডেল

৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডে এবার পাঁচটি পুরস্কার জিতে নেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেল। পাঁচটি গ্র্যামির ভার তিনি মনে হয় বইতে পারছিলেন না। তাই একটি পদককে দুই ভাগ করে দিয়ে দিতে চাইলেন আরেক সংগীত তারকা বিয়ন্সেকে!

বছরের সেরা গানের অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন অ্যাডেল। পুরস্কার গ্রহণের পর বক্তৃতা দিতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁর মতে, এ বছরের সেরা অ্যালবামের জন্য আসলে বিয়ন্সেকে পুরস্কৃত করা উচিত। বিয়ন্সের ‘লেমোনেড’ অ্যালবামটি অ্যাডেলের এতই পছন্দ হয়েছে যে নিজের ‘টুয়েন্টি ফাইভ’ অ্যালবামটিকেও বিয়ন্সের অ্যালবামের সামনে কিছু মনে করছেন না তিনি। তাই সেরা অ্যালবামের গ্র্যামি শিরোপাটি ভেঙে দুই ভাগ করে বিয়ন্সেকে ধন্যবাদ ও সম্মান জানান অ্যাডেল। এভাবে শিরোপা ভাগাভাগির ব্যাপারটা কিন্তু ‘মিন গার্লস’ চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেয়।
অ্যাডেল বলেন, ‘আমার এই জীবনে দেখা সেরা শিল্পী বিয়ন্সে।’ বিয়ন্সের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে উপস্থিত আমরা (শিল্পীরা) তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাদের আলো।’ মঞ্চের পেছনে গিয়েও অ্যাডেল বলেন, ‘আমার কাছে তো বছরের সেরা অ্যালবাম “লেমোনেড”।’ এমনকি ‘লেমোনেড’-এর জন্য নাকি ভোটও করেছিলেন এই ‘হ্যালো’ তারকা। পিপল।