গ্র্যামিজয়ী জ্যাজ তারকার প্রয়াণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতবার গ্র্যামিজয়ী কিংবদন্তি মার্কিন জ্যাজ শিল্পী আল জারো রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জারোর ব্যবস্থাপক জো গরডন এ সংগীতশিল্পীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান জারোকে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে জারোকে ২০১৭ সালের সব কনসার্ট বাদ দিতে হয়েছিল। এমনকি চিকিৎসক বলেছিলেন কনসার্ট থেকে অবসরই নিয়ে নিতে। অতিরিক্ত অবসাদের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন জারো। নিউইয়র্ক টাইমস।