ঘুম ভাঙলেই সজীবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নীল সজীব
স্বপ্নীল সজীব

আর দশজন তরুণের মতো ফেসবুকে ব্যাপক সক্রিয় সজীব। কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন আর টপাটপ ছবি আপলোড করছেন। সেখানে তাঁর অনেক বন্ধু। কদিন আগেই কানাডার টরন্টোতে ছিল তাঁর গানের অনুষ্ঠান। আবার কাল সকালে ঘুম ভাঙলেই তাঁকে গাইতে দেখা যাবে কলকাতার তারা বাংলা চ্যানেলে।
তরুণ শিল্পীকে যতটা বিনয়ী হতে হয়, স্বপ্নীল সজীব তারও চেয়ে বিনয়ী। রবীন্দ্রসংগীত গাইতে ভালোবাসেন বন্ধুবৎসল এই তরুণ। কলকাতার টিভি চ্যানেল তারা বাংলার জনপ্রিয় ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় দেখা যাবে সেটি। কলকাতা থেকে তিনি জানান, বেশ আনন্দেই কাটছে তাঁর সেখানকার দিনগুলি। শুধু মিস করছেন বাংলাদেশের বন্ধুদের।
স্বপ্নীল সজীব ছায়ানটের সাবেক শিক্ষার্থী। ভারত ও বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি অ্যালবাম। দেশ ও দেশের বাইরে অতিথি শিল্পী হিসেবে প্রায় নিয়মিত গান করেন তিনি। সংগীত নিয়ে অনেক কাজ করার স্বপ্ন স্বপ্নীল সজীবের।