চটেছেন ম্যাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

খুব চটেছেন। এতটাই খেপেছেন যে ভাষা প্রয়োগের ব্যাপারে গোল বেধে গিয়েছিল ম্যাডোনার। অনলাইনে নতুন অ্যালবাম ফাঁস হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে যা-তা বলেছেন পপ তারকা ম্যাডোনা। পাইরেসিকে তিনি ধর্ষণের মতো গর্হিত কাজের সঙ্গে তুলনা করেছেন। টুইটারে তিনি পাইরেসিকে ‘শিল্পীসত্তার ধর্ষণ’ বলে উল্লেখ করেছেন।
তবে ফাঁস হওয়া গান নিয়ে এমন বেফাঁস মন্তব্য করে পরে নিজেই জিব কেটেছেন ম্যাডোনা। তাই তো পরক্ষণেই আরেক টুইটে লিখেছেন, ‘ধন্যবাদ, আমার কথাগুলো শোনার জন্য। দুঃখবোধ থেকেই এসব কথা বলেছি।’ শুধু এটুকু বলেই থেমে যাননি। রেগে গিয়ে পোস্ট করা টুইটটিও মুছে ফেলেন ম্যাডোনা। সেই সঙ্গে শ্রোতাদের অনুরোধ করেন, তাঁরা যেন ম্যাডোনার নতুন গানগুলো মন দিয়ে শোনেন। তাহলেই নাকি সবাই ফাঁস হওয়া গান এবং আসল গানের তফাত বুঝতে পারবেন। তা না হলে চুরি হওয়া গান শুনে ভ্রমেই বসবাস করবেন শ্রোতারা। কারণ তাঁর আসল গানগুলো ফাঁস হওয়া গানের থেকে অনেকটাই আলাদা।