চট্টগ্রাম থেকে এসেছে 'মনপাখি'
মানুষের মনের আকাশে সুর পাখি হয়ে উড়ে বেড়ায়। ডানা মেলে ছুটে বেড়ায় দিগন্তে সুর যেন অন্য এক পাখি। সংগীতশিল্পী হাসান জাহাঙ্গীর-এর মিউজিক অডিও অ্যালবাম ‘মনপাখি’তে প্রতিটি গান যেন ধরা পড়েছে সুরের পাখি হয়ে। এটি শিল্পীর তৃতীয় মিউজিক অডিও অ্যালবাম।।
চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোটের সহসভাপতি ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাংগঠনিক সম্পাদক হাসান জাহাঙ্গীরের অনেক গুণ। এবার প্রযোজনা প্রতিষ্ঠান সোনারোদ প্রকাশনার ব্যানারে এসেছে তাঁর গাওয়া নতুন গানের অ্যালবাম। এই অ্যালবামে মোট আটটি আধুনিক গান স্থান পেয়েছে। প্রতিটি গানের সুর মৌলিক। গানের শিরোনামগুলো হচ্ছে ‘টোনার ঘরে টুনি’, ‘যদি নীল দাও’, আমার দিলখোলা প্রেম’, ‘প্রেমের মাজারে’, ‘ও ময়নারে’,‘আকাশ জুড়ে মেঘ করেছে’, ‘কলিজার ভিতরে’, ‘ও উদাসীমন মন মোর চলরে’।
শিল্পী জানান, ‘আকাশ জুড়ে মেঘ করেছ’ এই গানটির গীতিকার আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। বাকী গানগুলোর কথা লিখেছেন শিল্পী নিজেই।