চল দেই ডুব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিসেন্ট লেকে চিরকুটের সদস্যরা
ক্রিসেন্ট লেকে চিরকুটের সদস্যরা

কী ময়লা পানি! তাতে কি, বৃষ্টিতে আজকে গোসল হবেই, হবে! ডুব! যেই কথা সেই কাজ। কিশোর আলোর অনুষ্ঠানে পারফরম্যান্স শেষে জাতীয় সংসদ ভবনের উল্টো পাশে ক্রিসেন্ট লেকে বৃষ্টিতে ভিজলাম। বহু বহু বহু বছর পর। জীবন যতটা সুন্দর; ততটাই সুন্দর প্রতি মুহূর্তে বেঁচে থাকা! তা-ই তার সেলিব্রেশন চলবে। কেননা কবি বলেছেন, ‘আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন!’ আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন শারমীন সুলতানা সুমি, চিরকুটের অন্যতম সদস্য।

এরপর প্রথম আলোকে সুমি বললেন, ‘আজকের দিনটা আমরা দারুণ উপভোগ করেছি। দুপুরে ক্রিসেন্ট লেকের পাশ দিয়ে যাওয়ার সময় বৃষ্টি আর পানি দেখে খুব লোভ হচ্ছিল। একজন বলল, চল, সবাই ডুব দেই। গাড়ি থামাতেই সবাই গিয়ে লেকের পানিতে ঝাঁপ দিই। কেউ সাঁতার কাটছে, কেউ ডুব দিচ্ছে, কেউ আবার পানিতে দাপাদাপি করেছি।’

সুমি আরও বললেন, ‘আমরা না খেয়ে ঘুরতে যাই। বেড়ানোর সুযোগ পেলে সব কাজ বন্ধ। আমরা বাঁচতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই।’

জানালেন, আজ তাঁদের সঙ্গে আরও ছিলেন মিম, বাবু, রাসেল, রুমকি। চিরকুটের প্রায় শুরু থেকে তাঁরা এই ব্যান্ডের ঘনিষ্ঠজন। চিরকুটের বয়স বেড়েছে, আর একই সঙ্গে তাঁরা বড় হয়েছেন। পড়াশোনার চাপ না থাকলে চিরকুটের সঙ্গী হন তাঁরা। ক্রিসেন্ট লেকে চিরকুটের সদস্যদের সঙ্গে ছিলেন তাঁরাও।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবির গান এসেছে ১২ অক্টোবর। শিরোনাম ‘আহারে জীবন’। গেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

ক্রিসেন্ট লেকে চিরকুটের কিছু ছবি:

চিরকুট
চিরকুট
চিরকুট
চিরকুট
চিরকুট
চিরকুট
চিরকুট
চিরকুট