চলচ্চিত্রের পর্দায় গায়ক পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য
‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য

‘এখন পর্যন্ত চলচ্চিত্রে প্রায় ২০০ গান গেয়েছি। এবারই প্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ালাম। তাও আবার নিজের গান নিয়ে। এতে আমি কণ্ঠশিল্পী হিসেবেই হাজির হচ্ছি। ছবিতে দেখা যাবে, আমি সহশিল্পীদের নিয়ে হারমোনিয়াম বাজিয়ে গানটি গাইছি, আর সেই গানের সুরে নাচছেন অন্য অভিনয়শিল্পীরা। একেবারেই অন্য রকম অভিজ্ঞতা।’— কথাগুলো নতুন প্রজন্মের সংগীতশিল্পী পুলকের। সিনেমায় নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করে ঢাকায় ফেরার পর প্রথম আলোকে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি।


সম্প্রতি বান্দরবানে ‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’ গানটির শুটিংয়ে অংশ নেন পুলক। ছবির নাম ‘মেঘকন্যা’। মিনহাজ অভি পরিচালিত ছবির এই গানে আরও অভিনয় করেছেন ফেরদৌস ও মুনমুন।

‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য
‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য

‘আমার কাজ হচ্ছে গান গাওয়া। সেটাই এত দিন করে আসছি। “মেঘকন্যা” ছবির পরিচালক চাইছিলেন আমি যেন আমার গাওয়া গানের সঙ্গে দৃশ্যধারণেও অংশ নিই। ভাবনাটা আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছে। তাই আনন্দ নিয়েই শুটিং করেছি। আমার কাছে, গানের সঙ্গে দৃশ্যায়নে অংশ নেওয়ার ব্যাপারটি খুব কঠিন মনে হয়নি। সাধারণত মিউজিক ভিডিওর শুটিংয়ে যেসব কাজ করি, ছবির এই গানের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।’

‘মেঘকন্যা’ ছবিতে ঢাকাই ছবির একসময়ের আলোচিত নায়িকা মুনমুনকে আবার দেখা যাবে রুপালি পর্দায়। এই ছবিতে নায়ক ফেরদৌসের সঙ্গে বিশেষ একটি গানে উপস্থিত হচ্ছেন এ নায়িকা।

‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য
‘মেঘকন্যা’ ছবির একটি দৃশ্য

‘মেঘকন্যা’ ছবির প্রধান নায়ক ফেরদৌস। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নিঝুম রুবিনা। কবির বকুল ও শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় ‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’ গানটিতে পুলক ছাড়াও কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী ও হৃদ।